বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরাকে বোমা ও বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দেখুন
ইরাকে বোমা ও বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হামলার তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর পেছেনে ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করেছেন এক কর্মকর্তা।

সংবাদ সংস্থা এএফপি’কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে রোববার এই বোমা হামলা শুরু হয়। ছোট ছোট অস্ত্র দিয়েও হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ‘এই হামলায় একজন আততায়ী নিহত হয়েছেন এবং অন্য হামলাকারীদের খুঁজছি। হামলায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।’

এর আগে, গত বুধবার বাগদাদের কাছে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন ইরাকি সেনা নিহত হয়েছেন। ওই বোমাগুলো নিজেরা পুঁতে রেখেছিল বলে দাবি করে আইএস।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর