বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরাকে মার্কিন ড্রোন হামলায় কাতাইব হিজবুল্লাহর কমান্ডার নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
ইরাকে মার্কিন ড্রোন হামলায় কাতাইব হিজবুল্লাহর কমান্ডার নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। মার্কিন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামক মিলিশিয়া সংগঠনটি জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল বলে দাবি পেন্টাগনের।

সেন্টকম জানিয়েছে, কাতাইব হিজবুল্লাহর নিহত এই কমান্ডারের নাম আবু বাকর আল সাদি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে কয়েকটি মিলিশিয়া সংগঠনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি গাড়ি লক্ষ্য করে বুধবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কাতাইব হিজবুল্লাহর কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি সদস্য সংগঠন কাতাইব হিজবুল্লাহ।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে বলা হয়েছে, কাতাইব হিজবুল্লাহর কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

এদিকে ইরাকে ঘন ঘন হামলা চালানোর কারণে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া রসুল। বৃহস্পতিবার রসুল এক বিবৃতিতে বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট অস্থিতিশীলতার কারণ হয়ে উঠেছে এবং ইরাককে সংঘাতের চক্রে জড়িয়ে পড়ার দিকে ঠেলে দিচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর