বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক

ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে বলে জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্ব নেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়ার মধ্যে সৌদি আরবের এমন মনোভাবের কথা তুলে ধরলেন বাদশাহ।

তিনি বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করার পক্ষে। তাই ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে দেশটি।

এদিকে, মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় শিয়া ও সুন্নি মুসলিম শক্তি ইরান ও সৌদি আরব বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলের লড়াইয়ে নিজেদের মিত্রদের সমর্থনের মাধ্যমে ছায়াযুদ্ধে জড়িয়ে আছে। ২০১৬ সালে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি বছর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

এ ব্যাপারে বাদশাহ সালমান বলেন, ইরান প্রতিবেশী দেশ আর তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মধ্য দিয়ে প্রাথমিক আলোচনা বিশ্বাস নির্মাণের দৃঢ় ফলাফলের দিকে এগিয়ে যাবে।

তার এসব মন্তব্যের আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে দেশটির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলতে পারমাণবিক আলোচনা ফের শুরু করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় সাক্ষাৎ করেন বলে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর জানিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর