বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইরানে পুতিন-এরদোগান বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
ইরানে পুতিন-এরদোগান বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৯ জুলাই) ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিন ইরানে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের শস্য সমস্যা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিনের আন্তর্জাতিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকোভ জানিয়েছেন, ইউক্রেনের শস্য রফতানি নিয়ে এরদোগানের সঙ্গে পুতিনের আলোচনা হবে। এ পথে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রাশিয়া।

ইউরি উসাকোভ এমন সময় পুতিন-এরদোগানের শস্য নিয়ে আলোচনার বিষয়টি জানালেন, যখন শোনা যাচ্ছে, এ সপ্তাহের শেষে কৃষ্ণ সাগর দিয়ে শস্য বের করে নিতে ইউক্রেন, তুরস্ক, রাশিয়া এবং জাতিসংঘ একটি চুক্তি করবে।

এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। তাছাড়া তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক বৈঠকও হবে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থাকায় এ বিষয়টিই এ তিন নেতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর