বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ সময় দেখুন
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা


ইরানে সাম্প্রতিক সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা এই শোক পালন করছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই রাষ্ট্রীয় শোক।

সরকার এই সহিংসতাকে ‘দায়েশ’ (আইএস)-এর কায়দায় চালানো বর্বরতা হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো এই হামলা নজিরবিহীন।

এই সহিংসতার পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে ইরান সরকার দাবি করেছে।

দাঙ্গাকারীরা রাজতন্ত্রের সমর্থনে বিভিন্ন শহরে সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, রাস্তা অবরোধ এবং প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। সরকার এই অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর