শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি হামলায় লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইউশাম তাওয়িল নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহর এলিট গ্রুপ রাদওয়ান ফোর্সের কমান্ডার।

বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ড্রোন হামলা চালায়া ইসরাইল। এতে ইউশাম তাওয়িল নিহত হয়েছেন।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, এটা খুবই বেদনায়ক আঘাত। আরও একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এখন থেকে উত্তেজনা আরও বাড়বে।

আমরা এখনও ঘটনার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য কাজ করছি। তবে এর আগে লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া গাড়িতে ইসরাইলি ড্রোন হামলার পর হতাহতের কথা জানায়া।

এতে বলা হয়, গাড়িটি বিনতে জেবিল জেলার খিরবেত সেলম শহরের আল-দাবশা এলাকার আশেপাশে রাস্তায় ছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর