বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরায়েলি বাধার মুখেও গাজার দিকে এগিয়ে চলছে ফ্লোটিলার ২৬ নৌযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৪ সময় দেখুন
ইসরায়েলি বাধার মুখেও গাজার দিকে এগিয়ে চলছে ফ্লোটিলার ২৬ নৌযান


গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যেসব জাহাজ এখনো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়নি, সেগুলো ফিলিস্তিনি ছিটমহলটির উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ফ্লোটিলার কিছু নৌযান গাজা উপকূল থেকে ৫০–৬০ কিলোমিটার দূরে রয়েছে।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, এখনো অন্তত ২৬টি জাহাজ যাত্রাপথে রয়েছে। এরমধ্যে কয়েকটি জাহাজ গাজার উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দেখা গেছে।

এর আগে, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ভূমধ্যসাগরের উপকূলের কাছে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলি নৌবাহিনী। তবে, ফ্লোটিলার মুখপাত্র জানিয়েছেন, এখনো যাত্রা চলমান। এরইমধ্যে, ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর থেকে অন্তত ২০০ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী ও জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গও রয়েছেন।

সরায়েলি অবরোধ ভেঙে গাজা উপকূলে সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলের নৌ–অবরোধ ভাঙার চেষ্টা করতে ৪০টির বেশি নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত কর্মী ভ্রমণ করছেন। তবে ইসরায়েল এর আগেও এমন একটি ফ্লোটিলার আয়োজন ভেস্তে দিয়েছিল। এবারের যাত্রাও ভেস্তে দেওয়ার প্রচেষ্টা কম করেনি দেশটি।

বহরে থাকা আল–জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী বহরের জাহাজগুলোতে তাদের যুদ্ধজাহাজ থেকে জলকামান ছুড়েছে, জাহাজগুলোর যোগাযোগব্যবস্থা অচল করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজামুখী জাহাজে থাকা কর্মীদের আটক করেছে।

আরও পড়ুন- ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক অধিকার কর্মী আটক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর