বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এ ঘটনায় ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য–ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এই নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে ‘অর্থবহ পদক্ষেপ’ নিতে মন্ত্রিসভার সঙ্গে একমত হতে পারেননি। এমনকি ইতোমধ্যেই আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাকে।

ভেল্ডক্যাম্প এর আগে কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া গাজার মানবিক পরিস্থিতি ও সম্ভাব্য ‘ঝুঁকিপূর্ণ ব্যবহার’ এর আশঙ্কায় তিনি নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলো আমি দেখছি।’

ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর সংহতি প্রকাশ করে তার দল নিউ সোশ্যাল কনট্রাক্টের সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডস কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থায় পড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর