বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
ইসরায়েলি হামলায় হুতির সামরিক প্রধান নিহত


ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেনের হুতিরা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আল-ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।

হুতিরা সরাসরি ইসরায়েলকে হত্যার জন্য দায়ী না করলেও উল্লেখ করেছে, তাদের সঙ্গে ইসরায়েলের সংঘাত এখনো শেষ হয়নি। হুতিরা বিবৃতিতে আরও জানিয়েছে, “ইসরায়েল তার করা অপরাধের যথাযথ শাস্তি পাবে।”

গত ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন নিহত হন। আগের আগস্ট মাসে সানায় হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরায়েল জানিয়েছিল, হামলার লক্ষ্য ছিল আল-ঘামারি ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।

আল-ঘামারি হুতিদের ‘জিহাদ অফিস’-এর সদস্য ছিলেন। এই অফিসের নেতৃত্বে আছেন গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুতি, যিনি হুতিদের সামরিক অভিযান তদারক করেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, আল-ঘামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রেও একইভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

এদিকে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে হুতিরা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশির ভাগ ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর