বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন
ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলার অভিযাত্রীরা


গাজা যাওয়ার পথে ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে আটক এক ডজনেরও বেশি অধিকারকর্মী অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি।

এফএফসি’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।’

এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয়, সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

এদিকে, আইনি সহায়তা গোষ্ঠী আদালাহ জানিয়েছে, গিভন কারাগারে অনুষ্ঠিত এক শুনানিতে ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া ১৪ জন অধিকারকর্মীর আটকাদেশ বহাল রেখেছে। এই ১৪ অধিকারকর্মী ফ্রিডম ফ্লোটিলার নৌযান হান্দালায় ছিলেন।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুনানির সময় অধিকারকর্মীরা জোর দিয়ে বলেছেন যে, এটি তাদের মানবিক মিশন ছিল, যা গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ এবং গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার দ্বারা অনুপ্রাণিত।

একজন মার্কিন অধিকারকর্মী ইসরায়েলি বাহিনীর দ্বারা গুরুতর শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলেও আদালতকে জানান।

যদিও ইসরায়েল তাদের মামলাগুলোকে অভিবাসননীতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে, যা আদালাহ অবৈধ বলে দাবি করে বলেছে, আটকদের আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে।

সংগঠনটির তথ্য মতে, নৌযান হান্দালায় থাকা ইসরায়েলি-আমেরিকান দ্বৈত নাগরিকত্ব থাকা দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

কিন্তু গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ারি পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী; কিন্তু তারপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলের নৌসেনারা। সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকালে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর