বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলি পুলিশের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলি পুলিশের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এতে করে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। খবর আলজাজিরা।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

জেরুজালেমে একটি রাস্তার ওপরে পাটি বিছিয়ে প্রার্থনা করেছিল কয়েকজন ফিলিস্তিনি পুরুষ। পরে তাদের সঙ্গে শত শত অ্যাক্টিভিস্টও বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দেয়।

সংবাদ সংস্থা এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, ইসরায়েলি সীমান্ত পুলিশ ঘোড়ার পিঠে চড়ে ঘটনাস্থলে আসে। এরপর রাস্তা ছেড়ে দেওয়ার বিক্ষোভকারীদের নির্দেশ দেন তারা। কিন্তু আন্দোলনকারীরা সেই আদেশ অস্বীকার করলে হামলা চালায় পুলিশ।

এ ঘটনাকে ইসরাইলি পুলিশ ‘দাঙ্গা’ হিসাবে বর্ণনা করে বলেছেন, ‘বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ মানেননি।’

এএফপি’র একজন ফটোগ্রাফার দুইজন ফিলিস্তিকে আটক করতে দেখেছেন। তবে পুলিশ জানিয়েছে, কাউকে গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি।

মূলত অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন শেখ জারাহ। ১৯৬৭ সালে জর্ডানের সঙ্গে ছয় দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল, যা বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়। পূর্ব জেরুজালেমে দুই লাখেরও বেশি ইসরায়েলি বাস করে। অনেক ফিলিস্তিনি এটিকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে থাকে।

গত বছর থেকে শেখ জারাহ এলাকায় এ বিষয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর দ্বারা বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের সম্মুখীন হলে ওই উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করেই গত বছরের মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর