বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

‘ইয়াস’ নামটি যেভাবে এলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪২৯ সময় দেখুন
‘ইয়াস’ নামটি যেভাবে এলো


পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আগামী মঙ্গলবার (২৫ মে) অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’এ পরিণত হবে। পরদিন বুধবার (২৬ মে) ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের খুলনা জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এ ঘূর্ণিঝড়। এমতাবস্তায় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম ’চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশে ফনি, আম্পান, বায়ু, নিসর্গ নামক কয়েকটি ঘুর্ণিঝড় আঘাত হেনেছে। প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের নামের ভিন্ন অর্থ এবং ভিন্ন ভিন্ন উৎপত্তিস্থল।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি ভারত, বাংলাদেশ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশ নিয়ে গঠিত। এ কমিটিতে প্রত্যেকটি দেশ ঝড়ের নাম জমা দেয়।  ‘ইয়াস নামটি দিয়েছে ওমান। এটি একটি ফার্সি শব্দ বলে জানা গেছে। এর অর্থ জুই ফুল।

কেউ কেউ এই ঝড়ের নামের বানান বাংলায় ‘যশ’ হিসেব উল্লেখ করছেন। তবে নামটি ফার্সি এবং এর ইংরেজি বানান ওয়াই, ডাবল-এ, এস হওয়ায় এর উচ্চারণ ‘ইয়াস’ বলে জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্মকর্তারা।

The post ‘ইয়াস’ নামটি যেভাবে এলো appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর