বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঈদ জামাতের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
ঈদ জামাতের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে পবিত্র ইদুল আজহার নামাজ চলাকালে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের পাশে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিও নামাজ পড়ছিলেন। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঈদের নামাজের সরাসরি সম্প্রচার করছিল। এ সময় রকেট হামলার শব্দ শোনা যায়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

ওই ভিডিও’তে দেখা যায়, একাধিক রকেট বিস্ফোরণ সত্ত্বেও প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ পড়তে থাকেন।

স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঈদের ছুটি শুরু হওয়ার আগে দেশটির জনগণের উদ্দেশ্যে আশরাফ গনির দেওয়া ভাষণের আগে প্রেসিডেন্টের বাসভবনের সামনে অন্তত দুটি রকেট হামলার ঘটনা ঘটে।

এরপর নামাজ শেষ করে বাহিরে বের হয়ে দেশটির জনগণকে ঈদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট আশরাফ গনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান, রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় ঈদের ছুটি চলছিল।

তিনি বলেন, ‘আফগানিস্তানের শত্রুরা আজ কাবুলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের টিম এ বিষয়ে তদন্ত করছে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর