বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

উগান্ডায় দেহরক্ষীর গুলিতে মন্ত্রী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০১ সময় দেখুন
উগান্ডায় দেহরক্ষীর গুলিতে মন্ত্রী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

উগান্ডার শ্রম, কর্মসংস্থান ও শিল্প মন্ত্রী চার্লস ওকেলো এনগোলাকে গুলি করে হত্যা করেছে তার দেহরক্ষী। মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ ডেইলি মনিটরকে জানিয়েছে, এনগোলা মঙ্গলবার সকালে রাজধানী কাম্পালার কাছে কানজায় তার বাড়িতে উগান্ডার ন্যাশনাল আর্মির একজন সৈনিকের হাতে নিহত হন। ওই সৈনিক তার দেহরক্ষী ছিলেন। উইলসন সাবিতি নামের ওই দেহরক্ষী ঘটনাস্থল থেকে পালিয়ে একটি দোকানে ঢুকে আত্মহত্যা করেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত মন্ত্রী ও তার দেহরক্ষীর মধ্যে কোনো বিবাদ ছিল কি না তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে লতিফ সেবাগালা নামের প্রাক্তন এক পার্লামেন্ট সদস্য দাবি করেছেন, প্রত্যক্ষদর্শীরা তাকে বলেছেন, দেহরক্ষী তার অপরিশোধিত বকেয়া বেতনের জন্য ওই মন্ত্রীকে গুলি করেছেন।

ঘটনাস্থলের বিবরণ দিয়ে সেবাগলা জানিয়েছেন, মন্ত্রীর আশেপাশে থাকা মানুষরা তাকে জানিয়েছেন, গুলি করার সময় ওই দেহরক্ষী বলছিলেন, আমি ক্লান্ত; আমি আমার বেতন দাবি করছি। আমি বেতন পাই না। আমি খুব উদ্বিগ্ন অবস্থায় বাস করছি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর