বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৩২ সময় দেখুন
উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম হয়। অর্থাৎ, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা রাখে।

উল্লেখ্য, কোনো ক্ষেপণাস্ত্রর সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষমতা থাকলে সেটিকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম বলা হয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি সেদেশের রাজধানী পিয়ংইয়ং-এর পার্শ্ববর্তী এলাকা থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো থেকে ২১০ কিলোমিটার পশ্চিমে অসমো-অসমো দ্বীপের পাশে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায় নি

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর