বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

উত্তর গাজায় ইসরাইলের তীব্র হামলা, নিহত ছাড়াল সাড়ে ১০ হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
উত্তর গাজায় ইসরাইলের তীব্র হামলা, নিহত ছাড়াল সাড়ে ১০ হাজার


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং পশ্চিম গাজার সাবরাত নাম এলাকায় রাতভর তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ৩৩ দিন ধরে চলা যুদ্ধে অন্তত সাড়ে ১০ হাজারের অধিক ফিলিস্তিনি ও ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন। খবর আলজাজিরা ও সিএনএন।

উত্তর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। গাজার এই অংশে স্থল ও আকাশ পথে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এ পরিস্থিতে জীবন বাঁচাতে গতকাল বুধবার (৮ নভেম্বর) পায়ে হেঁটে উত্তর গাজা ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি।

উত্তর গাজায় ইসরাইলের তীব্র হামলা, নিহত ছাড়াল সাড়ে ১০ হাজার
জীবন বাঁচাতে উত্তর গাজা থেকে চলে যাচ্ছেন ফিলিস্তিনরা, ছবি: এএফপি

এদিকে জাতিসংঘ বলেছে, গত রোববার (৫ নভেম্বর) গাজার দক্ষিণ থেকে ২ হাজার ফিলিস্তিনি চলে গেছেন। গত মঙ্গলবার (৭ নভেম্বর) তা বেড়ে ১৫ হাজারে দাঁড়িয়েছে। ইসরাইলের সরকার জানিয়েছে, গতকাল বুধবার (৮ নভেম্বর) পর্যন্ত ৫০ হাজার গাজাবাসী উচ্ছেদ করিডোর দিয়ে পাড়ি দিয়েছেন। এই সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইসরাইল দাবি করেছে, তারা হামাসের চারপাশে শক্তভাবে ঘিরে ফেলেছে। তবে হামাস দাবি করেছে, তারা সফলভাবে ইসরাইলের সামরিক বাহিনীকে মোকাবেলা করছে এবং তাদের ট্যাঙ্ক ও যানবাহন ধ্বংস করেছে।

এদিকে বন্দিদের মুক্তি ছাড়া গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ১০ হাজার ৫৬৯ নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ শিশু ও নারী। এদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া ২০০ অধিক ইসরাইলিকে বন্দি করে রেখেছে হামাস।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর