রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

উপজেলা নির্বাচন নিয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ মে, ২০২৪
  • ১২০ সময় দেখুন
উপজেলা নির্বাচন নিয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে: কাদের


ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আজকের সভায় উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচন তো শেষ হয়ে যাচ্ছে না। আপনাদের সবসময় একটা কথাই বলেছি, সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো একই কথা বলব, সময়মতো দেখা যাবে। এখন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, এ দিন বৈঠকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনসহ বিভিন্ন দিবস পালন নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এ বছর আমাদের পার্টির হীরক জয়ন্তী, অর্থাৎ ৭৫ বছর পূর্তি। আমাদের পার্টির বয়স ৭৫ বছর অতিক্রান্ত হবে। এই হীরক জয়ন্তী আমরা খুবই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালন করব। আমাদের পার্টির হীরক জয়ন্তী উৎসব আমরা পালন করব। এর জন্য সম্পাদকমণ্ডলীকে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকের আলোচ্য বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, শেখ কামালের জন্ম দিবস ও ১৫ আগস্টসহ বিভিন্ন দিবস পালন নিয়ে সভায় আলোচনা হয়েছে। তারপর প্রধানত যে বিষয়ে আজকের আলোচনাটা হয়েছে, সেটি হলো আমাদের পার্টির হীরক জয়ন্তী। মূল আলোচনা হয়েছে এগুলো নিয়েই। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়নি।

The post উপজেলা নির্বাচন নিয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে: কাদের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর