রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘উপজেলা নির্বাচনেও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
‘উপজেলা নির্বাচনেও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

বুধবার (৮ মে) রাতে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, “সরকার উপজেলা নির্বাচনে জনগণকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। জনগণ উল্টো তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। জনগণ জানে এ নির্বাচনও ৭ জানুয়ারির মতো ‘আমরা আর মামুরা’ নির্বাচন।”

তিনি বলেন, ‘সরকার নিজেদের অবৈধভাবে ক্ষমতায় ধরে রাখতে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। ৭ জানুয়ারির মতো তামাশার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে কলুষিত করেছে। আর উপজেলা নির্বাচনের নামে তামাশা করে তৃণমূল পর্যায়েও সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা বিস্তারের অপচেষ্টা করছে।’

সালাম বলেন, ‘বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম—নির্যাতন শুরু করেছে আওয়ামী শাসকগোষ্ঠী। এগুলো করে কোনো লাভ নেই। জেল-জুলুম শহিদ জিয়ার সৈনিকেরা আর ভয় পায় না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি। এখন প্রতিরোধের সময় এসেছে। সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় যৌথসভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন, দফতরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিকদলের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দলের রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস বেগম, ছাত্রদলের পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়য়ক পাভেল সিকদার প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর