মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এ মাসেই ভারতে আসছে Xiaomi 13 Pro! দেখে নিন কেমন হতে পারে নতুন ফোন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
এ মাসেই ভারতে আসছে Xiaomi 13 Pro! দেখে নিন কেমন হতে পারে নতুন ফোন


ভারতে আসছে Xiaomi 13 Pro। এর আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023)-এ সারা বিশ্বের সামনে নিয়ে আসা হয়েছে এই স্মার্টফোনটিকে। Xiaomi 13 Pro যে ভারতে লঞ্চ করবে তা নিশ্চিত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এমাসেই লঞ্চ হতে চলেছে এই ফোন।

Xiaomi 13 Pro গত বছরের ডিসেম্বরে চিনে লঞ্চ করেছিল। এই ফোনের বিশেষত্বই হল লাইকা-চালিত ক্যামেরা। আপাতত সে তৈরি বিশ্বব্যাপী লঞ্চের জন্য। ভারতীয় বাজারে এই প্রথম Leica ক্যামেরা-সহ কোনও Xiaomi ফোন আসছে। কেমন হতে পারে এই নতুন স্মার্ট ফোন দেখে নেওয়া যাক এক নজরে।

Xiaomi13 Pro ভারত লঞ্চের তারিখ—

মনে করা হচ্ছে সারা বিশ্বের সঙ্গে ভারতেও Xiaomi 13 Pro লঞ্চ করতে চলেছে আগামী ২৬ ফেব্রুয়ারি। সংস্থাটি তার নতুন পণ্য প্রদর্শনের জন্য একটি ইভেন্টের আয়োজন করতে পারে। সেই দিন লঞ্চ হওয়া পণ্যগুলির সমস্ত বিবরণ সম্পর্কে আপডেট মিলবে আমাদের পাতায়।

আরও পড়ুন – পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

Xiaomi 13 PRO ভারতে প্রত্যাশিত দাম—

Xiaomi 13 Pro স্মার্টফোনের রেঞ্জ শুরু হচ্ছে ৮জিবি + ১২৮জিবি মডেলের থেকে। চিনে এর যা দাম তা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৯,০০০ টাকা। এরপরে ১২জিবি + ৫১২জিবি মডেলের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭৪,৫০০ টাকা। এই পরিসংখ্যান দেখে এবং এদেশে বিভিন্ন করের কথা মাথায় রেখে, আশা করা যায় ভারতে Xiaomi 13 Pro এর দাম ৫৫,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ৬৫,০০০ পর্যন্ত হতে পারে৷

Xiaomi 13 PRO স্পেসিফিকেশন—

Xiaomi 13 Pro ডিজাইন কার্ভি এবং এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত। ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ এবং ১২জিবি পর্যন্ত RAM পাওয়া যেতে পারে। এতে রয়েছে LTPO প্যানেল-সহ একটি কার্ভিয়ার ২কে ডিসপ্লে। যাতে রিফ্রেশ রেট অভিযোজিত করে ফেলা সম্ভব। স্ক্রিনটি ‘ডলবি ভিশন’-এর জন্য একেবারে আদর্শ।

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

Xiaomi 13 Pro-তে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ১ ইঞ্চি সেন্সর, যা এর আগে Xiaomi 12S Altra-তে দেখা গিয়েছিল। এটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেইকা লেন্স এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। ফোনটিতে রয়েছে একটি ৪,৮২০এমএএইচ ব্যাটারি, যা ১২০ডব্লিউ চার্জিং, ৫০ডব্লিউ ওয়্যারলেস চার্জিং এবং ১০ডব্লিউ রিভার্স ওয়্যারলেস চার্জিং-এ সহায়ক।

মনে করা হচ্ছে, Xiaomi তার প্রিমিয়াম ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই তৈরি করছে এবং এতে থাকছে MIUI 14-এর সর্বশেষ সংস্করণটি। Xiaomi 13 Pro বাজারে এলে অবশ্যই OnePlus 11, iQOO 11 এবং Samsung Galaxy S23 মডেলের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Mobile, Tech news, Xiaomi



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর