শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘এই সরকার আরও ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা নষ্ট হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
‘এই সরকার আরও ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা নষ্ট হবে’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা আর থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই এই সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরের জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার (আওয়ামী লীগের সরকার) বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা আর থাকবে না। তাই এই সরকারকে নামাতে হলে সবাইকে এক লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে আন্দোলন করতে হবে।

ওই সভায় তিনি প্রশ্ন করে বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকতে পারে কি না? এই দেশে সুস্থ গণতন্ত্রের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

আওয়ামী লীগ আবারও ভোটে জেতার জন্যই নির্বাচন কমিশনে সরকারের পছন্দের লোকদের বসানোর পায়তারা চলছে বলেও উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর