শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

এইচ টি ইমামের জায়গায় প্রচার উপকমিটির দায়িত্বে সাহাবুদ্দিন চুপ্পু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৫২ সময় দেখুন
এইচ টি ইমামের জায়গায় প্রচার উপকমিটির দায়িত্বে সাহাবুদ্দিন চুপ্পু


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্‌পুকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হোসেন তৌফিক (এইচ টি) ইমাম গত বছর বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের গঠনতন্ত্রের ২৫ (১) (ক) ধারা মোতাবেক সাহাবুদ্দিন চুপ্‌পুকে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেছেন।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর