সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

এইচআইভি নিয়ে আরও সচেতন হতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
এইচআইভি নিয়ে আরও সচেতন হতে হবে


ডেস্ক রিপোর্টঃঃ  এইচআইভি নিয়ে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস্ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) ফিল্ড অর্গানাইজার ও আউটলেট ম্যানেজারদের মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ওয়াশ সেক্টরের আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আজ এই প্রশিক্ষণ কার্যক্রমটির শেষ হয়।

ইকবাল মাসুদ বলেন, এইচআইভি সম্পর্কে আরো সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। তারা সমাজে নিগৃহীত, বৈষম্য ও অপবাদের শিকার। আমরা জানি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীরা সমাজে এখনও নিগৃহীত, বৈষম্য ও অপবাদের শিকার। আমরা তাদের স্বাস্থ্যসেবা প্রদান করছি। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ষ্ঠী হিসেবে যৌনকর্মীদের মূল ধারায় আনার জন্য কাজ করছি। আর সেই কাজের সামনের সারির সৈন্য আপনারা। আমরা চাই আপনারা ভালোভাবে তাদের সেবা প্রদান করবেন। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ সেবা প্রদানে আপনাদের দক্ষতা বৃদ্ধিতে সহয়তা করবে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক, এফ.এস.ডব্লিউ প্রজেক্টের প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট মাহবুবা রহমান, ট্রেনিং অ্যাডভোকেসি মো. আইয়ুব খান, টেকনিক্যাল স্পেশালিস্ট মনিটরিং শাহাদৎ হোসেন, প্রোগ্রাম অফিসার কায়েস উদ্দিন, মাহবুবুর রহমান, লাইলা পারভীন। প্রশিক্ষণে সারাদেশ থেকে ডিআইসি’র ফিল্ড অর্গানাইজার ও আউটলেট ম্যানেজাররা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর