বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এক ডোজের জনসন ভ্যাকসিন ভারতে অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
এক ডোজের জনসন ভ্যাকসিন ভারতে অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ভারতে অনুমোদন পেয়েছে। শনিবার (৭ আগস্ট) ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া টুইটারে এ তথ্য জানান। উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনটি এক ডোজের।

টুইট বার্তায় মনসুখ মান্দাভিয়া বলেন, ভারত ভ্যাকসিনের ঝুড়ি আরও বড় করেছে। ভারতে জরুরি ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। এখন ভারতে ৫টি জরুরি ব্যবহারের ভ্যাকসিন রয়েছে।

এর আগে গত ১২ মার্চ জনসনের এক ডোজের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে এ ভ্যাকসিনটি হায়দ্রাবাদ ভিত্তিক ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই লিমিটেড সরবরাহ করবে।

উল্লেখ্য, মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে মৃদু উপসর্গের ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকর। মারাত্মক উপসর্গের ক্ষেত্রে এ ভ্যাকসিনের কার্যকারিতা ৮৫ শতাংশ পর্যন্ত।

ভারত নিজে বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক দেশ। তবে দেশটির বিশাল জনসংখ্যার মাত্র ৮ শতাংশ এ পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণাঙ্গো ডোজের আওতায় এসেছেন। দেশটিতে অন্তত এক ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছেন ৫০ কোটির বেশি মানুষ। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন ভারতে পূর্ণাঙ্গো ডোজ ভ্যাকসিন গ্রহীতার হার বাড়াতে সাহায্য করবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর