রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

এক দিনে সর্বোচ্চ ২৬৪ মৃত্যু, শনাক্ত ১১ হাজারের বেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
এক দিনে সর্বোচ্চ ২৬৪ মৃত্যু, শনাক্ত ১১ হাজারের বেশি


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়াল। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ৫ আগস্ট দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৪ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৪ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর