শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

একক কারাতে ইবি ছাত্রীর স্বর্ণজয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০২ সময় দেখুন
একক কারাতে ইবি ছাত্রীর স্বর্ণজয়


ইবি করেসপন্ডেন্ট

ইবি: বিজয় দিবস সোতোকান কারাতে প্রতিযোগিতায় মেয়েদের একক কাতায় স্বর্ণপদক জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জান্নাতুল ফেরদৌস তানজিনা। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় জুডু অ্যান্ড কারাতে ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে পরাজিত করে সিনিয়র-৫০ কেজি (মহিলা) কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জয় করেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানের ব্যাডমিন্টন স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ‘বিজয় দিবস সোতেকান কারাতে প্রতিযোগিতা-২০২২’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এদিকে, এ প্রতিযোগিতায় পুরুষ একক কাতায় ফয়জুল ইসাম স্বর্ণপদক জিতেছেন। পুরুষদের দলগত কাতায় বাংলাদেশ উদুকা কারাতে দো’র তানজিম, মোবারক ও সাইদুল স্বর্ণ জেতেন। মেয়েদের দলগত কাতায় স্বর্ণ জেতেন সামিহা নওরিন, লাবিবা কাদিম ও হালিমা আক্তার। ক্যাডেট অনূর্ধ্ব-৪০ কেজিতে জুয়াইরিন স্বর্ণ জেতেন প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

একক কারাতে ইবি ছাত্রীর স্বর্ণজয়

এ প্রতিযোগিতায় মার্শাল আর্ট সাইন্স (এমএসএ) টিম তিনটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও নয়টি তাম্রপদক অর্জন করেন। তানজিনা এমএসএ টিমের হয়েই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তানজিনা বলেন, ‘আজ সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কোনো প্রস্তুতি ছাড়া নেমে এতো ভালো অর্জন পেয়ে যাবো ভাবিনি। এই অর্জন সামনের জাতীয় প্রতিযোগিতার অনুপ্রেরণা হবে আমার জন্য।’

উল্লেখ্য, ‘ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট অ্যান্ড সাইন্স অ্যাসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাটা জান্নাতুল ফেরদৌস তানজিনা। ইবিতে মেয়ে শিক্ষার্থীদের প্রথমবারের মতো কারাতে, মার্শাল আর্ট বা সেল্ফডিফেন্সের প্রশিক্ষণ শুরু করেছেন তিনি। তানজিনা বাংলাদেশ কারাতে কনফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক, সিনিয়র খেলোয়াড় এবং এরআগে জাতীয় পর্যায়ে তিনবার স্বর্ণপদক প্রাপ্ত। এছাড়াও তিনি বাংলাদেশ কারাতে কনফেডারেশন থেকে ব্লাক বেল্ট ফাস্ট ড্যানের অধিকারী।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর