শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘একাত্তরের বিজয় বিশ্বের মুক্তিকামী মানুষদের আজীবন পথ দেখাবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ সময় দেখুন
‘একাত্তরের বিজয় বিশ্বের মুক্তিকামী মানুষদের আজীবন পথ দেখাবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি যোগায়। একাত্তরের বিজয় বিশ্বের মুক্তিকামী মানুষদের আজীবন পথ দেখাবে। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘মহান বিজয় দিবস বাঙালির জীবনে এক শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়।’

তিনি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বীজ বপন হয়েছিল, তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রূপ নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের আত্মত্যাগ আর দুই লাখ মা- বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে।’

তিনি আরও বলেন, ‘এমন মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের উন্নয়নের রূপকার, সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহিদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মুক্তিযুদ্ধের সংগঠক, বিদেশি বন্ধু, শহিদ পরিবার এবং যারা জাতির মহান বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং সেদেশের জনগণ ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে যেভাবে সহযোগিতা করেছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে- সব মত-পথ ও ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখী, সম্বৃদ্ধশালী পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর