রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘এখন আমাদের আ.লীগও পছন্দ করে না, বিএনপিও না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
‘এখন আমাদের আ.লীগও পছন্দ করে না, বিএনপিও না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে গৃহপালিত হিসেবে অভিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। আমরা একূল-ওকূল দু’কূলই হারাইছি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’ বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, ‘ঢাকা উত্তরের মেয়র সাহেব ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডারের ব্যবস্থা করেছিলেন। সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানি টেন্ডার দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিল। যথারীতি কার্যাদেশও দেওয়া হয়েছে। কিন্তু যখন পত্রিকায় এলো, তখন জানা গেল সিঙ্গাপুরের কোম্পানি এই টেন্ডারেই অংশ নেয়নি। যে প্রতিনিধি এসেছিল তার ব্যাপারে বলা হলো, ওইরকম কোনো প্রতিনিধি তারা পাঠায়নি। কত বড় জালিয়াতি!’ তিনি আরও বলেন, ‘এয়ারপোর্ট থেকে ৫০ কেজি নিয়ে যায়, তার কোনো খবর নাই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

জাপা মহাসচিব বলেন, ‘এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) ৭১ বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকারমন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম। কিন্তু হলো না। কারণ, আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। আমরা একূল-ওকূল দু’কূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন তাহলে যাব কোথায়?’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর