বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

এখন আমি অনেকটাই সুস্থ: শফিকুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০১ সময় দেখুন


ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বিশ্রামের জন্য বাসায় ফিরেছেন।

শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।’

তিনি সমাবেশে তার অনুপস্থিতিতে সৃষ্ট বিঘ্নের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।’

অসুস্থতার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশিষ্টজনদের দোয়া ও খোঁজখবরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, হাসপাতালে থাকার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরাসরি খোঁজ নিয়েছেন।

সরকারের উপদেষ্টা পর্যায়ের একাধিক ব্যক্তিও তার খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দোয়ার জন্য ঋণী। তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দান করেন।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে লেখেন, ‘রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।’

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom