শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

এতিম-ওলামাদের সঙ্গে বিএনপির ইফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
এতিম-ওলামাদের সঙ্গে বিএনপির ইফতার


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

শুক্রবার (২৪ মার্চ) ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপির আয়োজনে এই ইফতার মাহফিল হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর এই ইফতার মাহফিল অংশ নিতেন। আজকের এই দিনে আমরা তার অনুপস্থিতি উপলিব্ধ করছি। একই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই্ যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। কিছুটা বলতে পারা যায় যে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এই ইফতার মাহফিলে।’

দ্রবমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে সারা দেশে মানুষ এমন একটা অবস্থায় দিনযাপন করছে যে, তাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আমরা পরম করুনাময় আল্লাহ‘তালার কাছে এই পবিত্র মাসে দোয়া চাই, যেন তিনি আমাদের সেই শক্তি দেন, সেই তৌফিক দেন যেন আমরা সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারি।’

এই ইফতারে তেজগাঁও রহমতে আলম ইসলামী মিশন এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক‘শ শিশু শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, রেসিডেন্সিয়াল কলেজ মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন, ‘স্পেস অব ইসলাম’ এর প্রেসিডেন্ট মাওলানা রেজোয়ানূর রহমান খান এই ইফতারে ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর