শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

এনসিপিকে সংগঠন হিসেবে ব্যর্থ বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৯৬ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ২৩:১০

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে। তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিবের কথা বলেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও এখন তারা তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ-আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে-ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত। ভেতরে ভেতরে তারা আসন ভাগাভাগি ও নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে নেগোসিয়েশন করছে।’

নাছির আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চার নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে হওয়া উচিত।’

সারাবাংলা/পিটিএম

এনসিপি
ছাত্রদল সাধারণ সম্পাদক
টপ নিউজ
নাসির উদ্দীন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom