শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখার জুলাই পদযাত্রায় ব্যবহৃত একটি গাড়িতে (ন্যাশনাল ক্যাম্পেইন ফর পার্টিসিপেশন) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) রাত ১২টা বাজার কিছু সময় আগে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংগঠনের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।

এনসিপির নেতারা এই হামলাকে আন্দোলন দমানোর একটি চেষ্টা হিসেবে দেখছেন। দলটির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পথ রুখে দেওয়া যাবে না।

এদিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাত পৌনে ১২টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ককটেল কীভাবে বিস্ফোরিত হয়েছে, সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২৩ জুন এনসিপির নেতা-কর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে ওই সময় দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom