রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৬ আগস্ট) রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

গত ৬ আগস্ট এনসিপি’র পক্ষ থেকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ’র বিরুদ্ধে পৃথকভাবে শোকজ নোটিশ জারি করা হয়েছিল।

নোটিশের জবাবে তারা প্রত্যেকে লিখিতভাবে দলীয় দফতরের মাধ্যমে তাদের বক্তব্য জমা দেন। পরে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ওই জবাব বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, অভিযোগগুলোতে দলীয় শৃঙ্খলার কোনো ধরনের ব্যত্যয় প্রমাণিত হয়নি।

ফলে আনুষ্ঠানিকভাবে পাঁচ নেতার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করে চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করেছে এনসিপি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর