বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এবার কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ সময় দেখুন
এবার কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের


সামরিক অভিযানে স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, শিগগিরই কিউবান সরকারেরও পতন হবে বলে তার বিশ্বাস।

সোমবার (৫ জানুয়ারি) আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে রোববার (৪ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা গভীর সংকটে আছে। কলম্বিয়াও গভীর সংকটে আছে। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না’।

কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের জবাব, ‘শুনতে ভালোই লাগছে।’

কিউবার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটিতে ‘সামরিক হস্তক্ষেপের’ সম্ভাবনা কম। কারণ, তারা নিজেরাই পতনের জন্য প্রস্তুত রয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘কিউবা পতনের মুখে। আমি আসলে জানি না, তারা কীভাবে ধরে রাখতে পারবে। কিন্তু কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সব আয় ভেনেজুয়েলা থেকে ও ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে পেয়েছে।’

ট্রাম্পের মন্তব্যে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ‘ল্যাটিন আমেরিকার সমস্ত দেশকে ঐক্যবদ্ধ হতে হবে নতুবা আমাদের সাথে দাস-দাসীর মতো আচরণ করা হবে’।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, মানব ইতিহাসে আমেরিকাই বিশ্বের প্রথম দেশ যারা দক্ষিণ আমেরিকার একটি দেশের রাজধানীতে বোমা হামলা চালিয়েছে। এই ক্ষত সহজে শুকাবে না কিন্তু প্রতিশোধ এর সমাধান নয়।

পেত্রো আরও লিখেছেন, ল্যাটিন আমেরিকাকে ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র বিশ্বের সাথে বোঝাপোড়ার, বাণিজ্য করার এবং একত্রিত হওয়ার মতো ক্ষমতা সম্পন্ন একটি অঞ্চলে পরিণত হতে হবে। এবং এমন একটি অঞ্চলে পরিণত হতে হবে যার চোখ শুধু উত্তর নয় বরং সব দিকেই থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর