বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত, গ্রেফতারের আশঙ্কায় ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
এবার গোপন নথির মামলায় অভিযুক্ত, গ্রেফতারের আশঙ্কায় ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক

ফের বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গোপন নথির মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর পদ ছাড়লেও আমেরিকার গোপন নথি সঙ্গে করে নিয়ে যাওয়া এবং এসব নথির অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি বেআইনিভাবে ধরে রাখাসহ সাতটি অভিযোগ রয়েছে।

খবরে আরও বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত হলেন ট্রাম্প। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় অভিযোগে অভিযুক্ত হয়নি। তবে অভিযোগের আরও বিশদ বিবরণ এখনও অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে।

এদিকে, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমাকে আদালতে আগামী মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে। সেখানে আমাকে গ্রেফতার করা হতে পারে।

ট্রাম্প লেখেন, আমি আগে কোনো দিনই ভাবিনি সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। এটি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। আমাদের দেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

এদিকে, বিষয়টি নিয়ে ট্রাম্পের আইনজীবী জিম ট্রাস্টি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট একটি সমন পেয়েছেন তাতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিবরণ আছে। আগামী মঙ্গলবারের মধ্যে অভিযোগের কপি হাতে পাবেন।

ট্রাম্প আগামী মঙ্গলবার আদালতে হাজির হচ্ছেন বলেও সিএনএনকে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক নারী কলামিস্টকে যৌন হেনস্থার দায়ে ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্থা ও মানহানির প্রমাণ পান আাদালত।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর