সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

এবার টাকা পেমেন্ট করুন WhatsApp-এ! আর পেয়ে যান প্রচুর টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৪০ সময় দেখুন
এবার টাকা পেমেন্ট করুন WhatsApp-এ! আর পেয়ে যান প্রচুর টাকা


#নয়াদিল্লি: WhatsApp ভারতে তাদের পেমেন্ট সার্ভিস চালু করেছে অনেকদিন আগে। এবার WhatsApp চালু করল তাদের নতুন স্পেশাল ক্যাশব্যাক অফার। আসলে ভারতে এই ধরনের বিভিন্ন পেমেন্ট সার্ভিস অ্যাপ রয়েছে। এর মধ্যে ভারতে খুবই জনপ্রিয় হলো পেটিএম (Paytm), গুগল পে (Google Pay) এবং ফোন পে (PhonePe)। এদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য WhatsApp চালু করেছে নতুন এই স্পেশাল ক্যাশব্যাক অফার। WhatsApp ভারতে তাদের পেমেন্ট সার্ভিসকে জনপ্রিয় করে তোলার জন্য চালু করে চলেছে একের পর এক নতুন ফিচার।


রিপোর্ট অনুযায়ী, WhatsApp তাদের নতুন এই স্পেশাল ক্যাশব্যাক অফার চালু করতে চলেছে এই সপ্তাহে। WhatsApp-এর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ক্যাশব্যাক। রিপোর্ট অনুযায়ী WhatsApp এর স্পেশ্যাল ক্যাশব্যাক অফারের মাধ্যমে প্রায় ৩৩ টাকা পাওয়া যাবে। WhatsApp তাদের পেমেন্ট সার্ভিসকে জনপ্রিয় করে তুলতে চালু করেছে নতুন এই স্পেশাল ক্যাশব্যাক অফার।

রিপোর্ট অনুযায়ী কেউ যদি WhatsApp এর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এক টাকাও ট্রান্সফার করেন অথবা এক টাকার কোনও ধরনের পেমেন্ট করেন তাহলেই পাওয়া যাবে নতুন স্পেশ্যাল ক্যাশব্যাক অফার। গুগল পে যখন ভারতে তাদের পেমেন্ট সার্ভিস চালু করেছিল, তখন তারা প্রায় ১০০ টাকা ক্যাশব্যাক অফার লঞ্চ করেছিল। বর্তমানে ভারতে গুগল পে খুবই জনপ্রিয়। এই ধরনের পেমেন্ট সার্ভিসকে টেক্কা দেওয়ার জন্য WhatsApp চালু করেছে তাদের নতুন স্পেশ্যাল ক্যাশব্যাক অফার। WhatsApp এর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এক টাকার ট্রানজাকশন করে সহজেই পাওয়া যাবে ৩৩ টাকার স্পেশ্যাল ক্যাশব্যাক অফার।

আরও পড়ুন: উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে তো? জানবেন কী ভাবে! দেখেনিন তালিকায়


WhatsApp খুবই জনপ্রিয় একটি মেসেজিং প্লাটফর্ম। কিছুদিন আগেই তারা চালু করেছে তাদের নতুন এই পেমেন্ট সার্ভিস। WhatsApp এর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে UPI দ্বারা বিভিন্ন ধরনের পেমেন্ট করা যায়। ইউজারদের মধ্যে তাদের পেমেন্ট সার্ভিসকে আরও জনপ্রিয় করে তুলতে WhatsApp চালু করল নতুন স্পেশাল ক্যাশব্যাক অফার। WhatsApp এর তরফে জানানো হয়েছে যে তাদের পেমেন্ট সার্ভিস খুব বেশি সুরক্ষিত। এর মাধ্যমে যে কোনও ধরনের পেমেন্ট করলেও, ইউজারদের সকল তথ্য সুরক্ষিত থাকবে। কারণ ইউজারদের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে WhatsApp এর পেমেন্ট সার্ভিস ব্যবস্থায়। এখন এক টাকার পেমেন্ট করেই WhatsApp এর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে পাওয়া যাবে ৩৩ টাকার স্পেশ্যাল ক্যাশব্যাক অফার।

Published by:Piya Banerjee

First published:

Tags: Google Pay, Paytm, Whatsapp



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর