বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

এবার তিন সন্তান নীতিতে চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
এবার তিন সন্তান নীতিতে চীন


আন্তর্জাতিক ডেস্ক

চীনে এখন থেকে সর্বোচ্চ তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন দম্পতিরা। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিলো বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। এর আগে ২০১৬ সালে একই কারণে কয়েক দশক পুরনো এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসে চীন। সে বছর থেকে যেকোনো দম্পতি সর্বোচ্চ দুটি সন্তান নিতে পারতেন। এবার তিন সন্তান নেওয়ার অনুমতি দিলো দেশটি।

শিনহুয়ার খবরে জানা গেছে, সর্বশেষ এ সিদ্ধান্তটি চীনের কমিউনিস্ট পার্টির পলিটিবুরোতে অনুমোদন দেন প্রেসিডেন্ট শি জিনপিং।

শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং পলিটিব্যুরোর ওই সভায় বলেন, নীতি পরিবর্তনের এই সিদ্ধান্তটি আমাদের দেশের জনসংখ্যা কাঠামো উন্নত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

চলতি মাসে চালানো এক আদমশুমারিতে চীনে জন্ম হারের আশঙ্কাজনক ধীরগতির চিত্র উঠে আসে। গত বছর চীনে এক কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে। পঞ্চাশের দশকের পর এই প্রথম এতো কম শিশু জন্ম নিয়েছে চীনে।

তবে এর আগে দুই সন্তান নীতি গ্রহণের পরেও চীনে সন্তান জন্মহার বাড়েনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির এক অর্থনীতিবিদ হাও ঝউ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, যদি সন্তান জন্মদিন নীতি শিথিল করলেই তা কাজে আসত, তাহলে দুই সন্তান নীতি যখন করা হলো তখনই ফল পাওয়া যেত। চীনে এখন তিন সন্তান কে নেবে? এখানে সন্তান লালনপালনের খরচ খুবই বেশি, এছাড়া দৈনন্দিন জীবনের চাপও অনেক। চীনের নতুন প্রজন্মের মাঝে সন্তান নেওয়ার আগ্রহ কমেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom