শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘এভাবে নির্বাচন চললে রাজনীতি হারিয়ে যাবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ সময় দেখুন
‘এভাবে নির্বাচন চললে রাজনীতি হারিয়ে যাবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে থাকলে দেশের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে। দেশ থেকে রাজনীতি আর রাজনৈতিক দলগুলো হারিয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। মনে হচ্ছে নির্বাচন কমিশন খুবই অসহায়। তাদের যে ফলাফল ধরিয়ে দেওয়া হয়, তারা তাই ঘোষণা করে। কোথাও কোথাও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচনি ব্যবস্থাকে কলুষিত করছে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হয়ত আন্দোলন করতে হবে। গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে হয়ত আরও ত্যাগ স্বীকার করতে হবে। সেজন্য জাপা নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান।

বুধবার (৫ জানুয়ারি) জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গাজীপুর মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি। সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে গণতন্ত্র নেই, সাংবিধানিকভাবেই চলছে একনায়কতন্ত্র। আর রাষ্ট্রীয়ভাবেই সমাজতন্ত্র বাতিল করে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক ন্যায় বিচার নেই বললেই চলে। জাতীয়তাবাদও হুমকির মুখে, জাতির নিজস্বতা হারিয়ে যাচ্ছে। দেশে শুধু ধর্ম নিরপেক্ষতা বজায় আছে। হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে প্রতিটি ধর্মের অধিকার নিশ্চিত করেছিলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। একনায়কতন্ত্রে ক্ষমতাসীনরা আইনের ঊর্ধ্বে থাকেন। বেড়ে যায় দুর্নীতি ও দুঃশাসন। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। দেশের মানুষকে স্বাধীনতার সুফল দিতেই জাপার রাজনীতি। দেশের মানুষ এখন বলছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই দেশের মানুষ বেশি গণতান্ত্রিক অধিকার ভোগ করেছেন। পল্লীবন্ধুর আমলেই দেশের মানুষ বেশি সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়ন পেয়েছে।

এ সময় জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় চেয়ে আছে। তারা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। কারণ, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা বোঝে না। তারা তাদের নেত্রীর চিকিৎসা আর এক নেতার দেশে ফেরার রাজনীতিতে ব্যস্ত। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। প্রতি বছর ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায় কারা দেশের টাকা বিদেশে পাচার করছে। তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চায় দেশের মানুষ। দেশে বড় বড় প্রকল্প হচ্ছে, বড় বড় কমিশনের আশায়। দেশের মানুষ পানির নিচ দিয়ে রেললাইন আর মাথার ওপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রতিটি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ সকল চিকিৎসা পাবে। অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ জাপা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাপা গাজীপুর মহানগর সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোশারেফ হোসেনের পরিচালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক, যুগ্মসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী মামুন, জিয়াউর রহমান বিপুল, গাজীপুর মহানগরের আলফাজ উদ্দিন, মো. আয়নাল মিয়া, জালাল মেম্বার, সেলিম পাঠান, আমজাদ সরকার, নাসির উদ্দিন, বারী মাস্টার, রমিজ উদ্দিন রাজু, জহির সরকার, আমান উল্লাহ, হারুন অর রশিদ, সাইফুল সরকার, আলহাজ ইসরাফিল মিয়া, ওমর ফারুক, হাজী আবদুস সামাদ মিয়া, ইউনুস বাহারুল ইসলাম, হানিফ মাস্টার, আকরাম হোসেন, সাবেক কাউন্সিলর বাদল মিয়া, হিরন মিয়া, আলমগীর রেজা, আশরাফুল আলম, আব্দুল আজিজ,ছালাম মোল্লা।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর