রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

এমপির বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
এমপির বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: মোহনপুরে আওয়ামী লীগের সমাবেশে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছে। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। তবে এমপি আয়েন উদ্দিনসহ অন্যরা আহত হননি। যদিও মঞ্চ ভেঙে পড়ার সময় সামনে থাকা নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান ও হাততালি দিতে থাকেন। মঞ্চ ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন সমাবেশ ও শেখ রাসেল দিবস পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়। কিন্তু প্রধান অতিথির বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়লে সেখানেই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় মোহনপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।

মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মঞ্চে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে গেছে। তবে কেউ আহত হয়নি। আমিও ব্যথা পাইনি। তবে আজকের সমাবেশে লোক সমাগম বেশি ছিল।’

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর