শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

এরশাদ ট্রাস্টের সদস্য হলেন সাদ এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
এরশাদ ট্রাস্টের সদস্য হলেন সাদ এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও রংপুর ৩ সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মহাগির আর মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য পদ প্রদান করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ তাকে সদস্যপদ প্রদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’।

এ বিষয়ে কাজী মামুনুর রশিদ জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’র সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর