সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে রোহিঙ্গা সংকটের ৯ বছর / মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’-এর যাত্রা শুরু

এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জামায়াতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩১৫ সময় দেখুন
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জামায়াতের


ঢাকা: দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে গৃহস্থালি ও গাড়িতে ব্যবহৃত এলপিজি এবং অটোগ্যাসের দাম বাড়ানোয় ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। তিনি সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানান।

তিনি বলেন, ‘সরকার দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে বিভিন্ন নিত্যপণ্যের দামও বেড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘রোববার ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। এর আগে দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।’

মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গ্যাসের এ মূল্যবৃদ্ধির প্রভাব দেশের উৎপাদন খাতসহ সব ক্ষেত্রে পড়বে।’ দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর