রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

এসএসসি-এইচএসসির ভুয়া সার্টিফিকেটসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
এসএসসি-এইচএসসির ভুয়া সার্টিফিকেটসহ গ্রেপ্তার ১


এসএসসি-এইচএসসির ভুয়া সার্টিফিকেটসহ গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তার নাম মো. রাকিব হোসেন ঘরামী (১৯)। বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার নিকট থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ১টি প্রিন্টার, ১টি ভিজিএ ক্যাবল ও ১টি প্রিন্টার ক্যাবল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গ্রেপ্তার রাকিব বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালাতেন।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর