শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০১ সময় দেখুন
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও রোববার (৩০)এপ্রিল শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে কঠোর নজরদারী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অনান্য কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সরকারী নিদের্শনায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারীতে রাখা হয়েছে।

এ বছর টাঙ্গাইল জেলায় মোট ৮২টি কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২২২জন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৪২ হাজার ৫৬৯জন, দাখিল পরীক্ষায় ৬ হাজার ২৮৫জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯৮৮জন এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২৪ জন অংশ গ্রহণ করেছে। জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) পরীক্ষায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর