বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগের নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র এস্তোনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করল রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতকে মস্কো ত্যাগের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। সম্প্রতি তালিনে রুশ কূটনৈতিকদের সংখ্যা কমানোর জন্য রাশিয়াকে জানিয়েছে এস্তোনিয়া। এর জবাবে কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ৭ ফেব্রুয়ারির মধ্যে এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার জন্য যা যা করা দরকার তা করে আসছে। বিবৃতিতে বলা হয়েছে, তালিন রুসোফোবিয়া এবং শত্রুতাকে রাষ্ট্রীয় নীতির স্তরে উন্নীত করেছে।

চলতি মাসে এস্তোনিয়া কর্তৃপক্ষ রাশিয়াকে ফেব্রুয়ারির মধ্যে তালিনে তাদের দূতাবাসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করতে বলেছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু সে সময় বলেছিলেন, আক্রমণাত্মক যুদ্ধের মধ্যে রাশিয়ান দূতাবাসের কর্মীরা এস্তোনিয়ান-রাশিয়ান সম্পর্ক উন্নতির জন্য কাজ করছেন না বলে আমরা বিশ্বাস করি। তালিনে রুশ মিশনের বর্তমান আকার অযৌক্তিক।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তালিনে রুশ কর্মীদের ছাঁটাই করার দাবির নিন্দা করেছেন। তিনি বলেন, এটি কোনো গোপন বিষয় নয় যে এস্তোনিয়া রাশিয়ার প্রতি সবচেয়ে শত্রুভাবাপন্ন দেশগুলোর মধ্যে একটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর