সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ঐকমত্য কমিশনের বাইরে জোর করে কিছু চাপিয়ে দিলে মানব না: আলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
ঐকমত্য কমিশনের বাইরে জোর করে কিছু চাপিয়ে দিলে মানব না: আলাল


ঢাকা: নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বর্তমান সরকারের কাজ নয়, এসব কাজ নির্বাচিত সরকারের— মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, এর বাইরে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে আমরা তা মানবো না।’

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাজ হলো নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। কিন্তু তারা এখন এমন সব নীতি-সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, যা শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই করার কথা।’

অনুষ্ঠানে বিএনপির আরও নেতারা উপস্থিত থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর