মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ওভেন ছাড়াই নাম মাত্র উপকরণে বাড়িতে তৈরি করুন নারকেল কুকিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
ওভেন ছাড়াই নাম মাত্র উপকরণে বাড়িতে তৈরি করুন নারকেল কুকিজ


#কলকাতা: কুকিজ খেতে কার না ভাল লাগে। পরিবারের সবার সঙ্গে বসে আড্ডা দিতে দিতে চা-কফি আর কুকিজ, জেন পারফেক্ট রবিবার। শুধু চায়ের সঙ্গীই নয়, হালকা খিদে মেটাতেও এক্সপার্ট কুকিজ! ছোট বড় সকলেই পছন্দ করেন কুকিজ খেতে। কমবেশি সব বাড়িতেই কেনা হয় মজাদার এই খাদ্যটি। তবে বাইরে থেকে কেনার পরিবর্তে, বাড়িতেই তৈরি করতে পারেন আপনার পছন্দের কুকিজ। তাও আবার ওভেন ছাড়া। জেনে নিন বাড়িতেই নারকেল কুকিজ তৈরি করার সহজ একটি রেসিপি।

কোকোনাট কুকিজের উপকরণ:—

১০০ গ্রাম মাখন, ১ কাপ ময়দা, ৩/৪ কাপ গুঁড়ো করা চিনি, ১ কাপ মিহি করে কুচানো নারকেল, ১ চামচ বেকিং পাউডার, ১ চা চামচ এলাচের গুঁড়ো।

প্রণালী:—

প্রথমে একটি পাত্রে গুঁড়ো চিনি, মাখন ভাল করে ফেটিয়ে নিন। যতক্ষণ না মিশ্রণটি ফ্লাফি হচ্ছে। এবার তাতে কুচানো নারকেল দিন। এবার মিশ্রণে ময়দা আর বেকিং পাউডার চেলে মিশিয়ে নিন। এবার হাতে করে ভাল করে মেখে নিন। ভাল করে মাখা হয়ে গেলে ছোট ছোট করে লেচি বানিয়ে পছন্দ-সই আকারে কেটে কেটে কুকিজ বানিয়ে নিন। কুকিজগুলিকে একটি ফাইবারের তেল লাগানো ট্রে-তে রেখে নিন। উপরে একটি কুচানো নারকেল আর চিনি দিয়ে সাজিয়ে নিন। গ্যাসে একটি কড়াই চাপান, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। এবার কড়াই ঢাকা দিয়ে ৫ মিনিট গরম করে নিন। তারপর প্লেট সমেত কুকিজগুলি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকা গালিয়ে দিন। এভাবে ২০ মিনিট রাখুন। কুকিজ বেক হয়ে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর