বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওমিক্রন উদ্বেগের হলেও আতঙ্কের কিছু নেই: জো বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
ওমিক্রন উদ্বেগের হলেও আতঙ্কের কিছু নেই: জো বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ থাকলেও আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তর আমেরিকার দেশ কানাডায় এ ভ্যারিয়েন্টের অস্তিত্ব শনাক্ত হওয়ার পর দিন সোমবার (২৯ নভেম্বর) জো বাইডেন জানান, ওমিক্রন আতঙ্কে তার দেশে নতুন লকডাউন দেওয়ার কোনো প্রয়োজন নেই।

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে মানুষ যদি ভ্যাকসিন নিয়ে থাকে আর মাস্ক পরে তাহলে লকডাউনের কোনো প্রয়োজন নেই।’ বাইডেন জানান, ওষুধ কোম্পানিগুলো প্রয়োজন হলে নতুন ভ্যাকসিন তৈরি করবে। এ জন্য জরুরি পরিকল্পনা তৈরি করেছে কোম্পানিগুলো।

সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘প্রায় অনিবার্য যে ওমিক্রন একসময় মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। আমরা লড়াই করব এবং নতুন এই ভ্যারিয়েন্টকে পরাজিত করব।’

উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনকে উদ্বেগের তালিকায় যুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, করোনার সকল ভ্যারিয়েন্টের চেয়ে নতুন এ রূপটি বিপজ্জনক হতে পারে। এ ভ্যারিয়েন্টের মিউটেশন ও বিস্তার ক্ষমতা অন্যান্য সকল ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে। ওমিক্রনের বিস্তার রোধে ইতোমধ্যে দেশে দেশে ফের সীমান্ত বন্ধ করে দেওয়ার হিড়িক লেগেছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালভির সঙ্গে যোগাযোগে কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও আফ্রিকার কিছু দেশের সঙ্গে যোগাযোগ বাতিল করেছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর