সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-মশাল মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-মশাল মিছিল


রংপুর:  জেলার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল-বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি জাহাজ কোম্পানি মোড় ও পায়রা চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সরকারের কঠোর সমালোচনা করা হয়। জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মো. আল মামুন, মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার। তারা বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা বিপ্লবকে চ্যালেঞ্জ করার ষড়যন্ত্র। আইনশৃঙ্খলা ঠিক না করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে, যার দায় সরকার এবং নির্বাচন কমিশনের। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে নামবে ছাত্র-জনতা।’

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়, যা লালবাগ খামার মোড় প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক আহমেদুল আলবির, জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলী প্রমুখ।

বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘তফসিল ঘোষণার ১৮ ঘণ্টার মাথায় এই হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। ওসমান হাদির চিকিৎসা নিশ্চিত করুন এবং হামলাকারীদের গ্রেফতার করুন।’

সমাবেশ শেষে ওসমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর