সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ সময় দেখুন
ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান


ঢাকা: সন্ত্রাসী হামলায় আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি’র পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। সাক্ষাৎকালে হাদি’র ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদি’র পাশে থাকা তার সহকর্মীদের সঙ্গেও কথা বলেন ডা. জুবাইদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আমানুল্লাহ আমান। তারা পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেন ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে ওসমান হাদিকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর