মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ওয়াইন গ্লাসে ক্ল্যাসিক্যাল সুর! গিনেস বুকে নাম লেখাল ‘মডেল ট্রেন’, দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
ওয়াইন গ্লাসে ক্ল্যাসিক্যাল সুর! গিনেস বুকে নাম লেখাল ‘মডেল ট্রেন’, দেখুন ভিডিও


#হামবুর্গ : সারি সারি ওয়াইন গ্লাস! যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা পাম গাছের দল। আর তাদেরই মাঝখান দিয়ে সর্পিল রেল লাইনে এঁকে বেঁকে এগিয়ে চলেছে ট্রেন। কিন্তু সেখান থেকেই ভেসে আসছে অদ্ভুত রিনরিনে সুর! ট্রেন যত এগোচ্ছে, ততই মিষ্টি গানের সুর যেন আচ্ছন্ন করছে শ্রোতাকে৷ চোখ বুজলে মনে হবে কখন যেন পৌঁছে গিয়েছেন কোনও ক্ল্যাসিক্যাল কনসার্টে। আর সেখানেই একের পর এক গানের সুর মন মাতাচ্ছে। চোখ খুললে পৌঁছে যাবেন হামবুর্গের মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড মিউজ়িয়াম। কারণ সেখানেই রাখা রয়েছে এই মডেল ট্রেন ৷ হাজারেরও বেশি জল ভর্তি ওয়াইন গ্লাসে সুর তুলে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই ট্রেন৷ তবে একটা ওয়াইন গ্লাস তুলে নিলেই সুর হয়ে যাবে বেসুরো। এভাবেই প্রায় ২০টি গানের সুর তুলছে এই মডেল ট্রেন।

করোনাভাইরাসের কারণে জার্মানিতে যখন লকডাউন চলছিল, তখন বন্ধ করে দিতে হয়েছিল মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড মিউজ়িয়াম ৷ তবে সেই সময়টাকে কাজে লাগিয়েছেন এই মডেল ট্রেনের স্রষ্টা ফ্রেডারিক ব্রাউন ও তাঁর দলবল ৷ প্রায় ৩০০০-এরও বেশি কাচের গ্লাসে জল ঢেলে সারি বেঁধে সাজানো হয়েছে ৷ এক একটা গ্লাসকে দেওয়া হয়েছে এক-একটা সুর ৷ রেল লাইনের চারপাশে একে একে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ছোট্ট হামবুর্গ, লাস ভেগাসের মতো শহর৷ তাদের পাশে দিয়েই আশ্চর্য এই ট্রেন জলতরঙ্গের রিনিঝিনি সুর তুলে এগিয়ে চলেছে৷ কিছুক্ষন সেই সুর আর গতির সঙ্গত উপভোগ করলে মনে হয় যেন অদ্ভুত এক স্বপ্নরাজ্য!

তবে গিনেস বুকে নাম উঠলেও ট্রেন নিয়ে ঠিক ততটা সন্তুষ্ট নন স্রষ্টা ব্রাউন। তাঁর কথায়, “এটা একেবারে পারফেক্ট হয়নি ৷ শুধু ওয়াইন গ্লাসগুলি বাজানোর চেষ্টা করেছি ৷ এই বিশ্ব রেকর্ডটা দারুণ একটা রেকর্ড ৷ তবে এটা যে শিগগিরই কেউ ভাঙতে পারবে না৷ এ ব্যাপারে আমি নিশ্চিত। “

প্রসঙ্গত, জার্মানির মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড মিউজ়িয়াম যে এই প্রথমবারই গিনেম বুকে নাম তুলল, তা অবশ্য নয়৷ এর আগে বিশ্বের দীর্ঘতম মডেল ট্রেন তৈরি করা হয়েছিল এখানেই ৷ যার রেল ট্র্যাকের দৈর্ঘ্য ছিল ১৫,৭১৫ মিটার ৷ তবে এই নতুন জলতরঙ্গ-ট্রেন যে একটু অন্যরকম অভিনব সে কথা অস্বীকার করতে পারবেন না শিল্প রসিক ও সুর-রসিকরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর