শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

কফিতেও ওজন কমে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৫৩ সময় দেখুন
কফিতেও ওজন কমে


লাইফস্টাইল ডেস্ক

ধোঁয়া ওঠা এক কাপ গরম কফি শুধু যে ঘুম ভাঙার পরে মুড চনমনে করে তাই নয়, কফিতে থাকা ক্যাফেইন দিনের শুরুতে মেটাবলিজম বা বিপাকক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। বলা হয়ে থাকে ক্যাফেইনে ভালো থাকে হার্ট আবার এটা আমাদের নানারকম অসুস্থতা থেকেও দুরে রাখে। কফি ওজনও কমাবে যদি কফিতে মেশান আমাদের রান্নাঘরে থাকা অতি পরিচিত কিছু উপাদান। আসুন দেখে নেই শরীরে জমা হওয়া জেদি চর্বি গলাতে কফির সাথে কী কী মিশিয়ে পান করবেন।

নারকেল তেল দারচিনি মধু

নারকেল তেল স্বাস্থ্যকর চর্বির দারুণ উৎস। এতে থাকা মধ্যম মানের চেইন ফ্যাটি এসিড হজম গ্রন্থি থেকে সরাসরি লিভারে পৌঁছে যায়। এর থেকে উৎপাদিত শক্তি চর্বি হিসেবে শরীরে জমা না হয়ে সরাসরি কিটোন বডিতে রূপান্তরিত হয়। এছাড়াও নারকেল তেলে প্রাকৃতিক থারমোজেনিক উপাদান থাকে যা একইসাথে বিপাকক্রিয়া বাড়ায়, শরীরকে বেশি শক্তি ব্যয় করতে বাধ্য করে ফলে চর্বি ঝরে।

কফিতেও ওজন কমে

হাজার বছর ধরে ওষধি গুণের জন্য দারচিনি ব্যবহৃত হয়ে আসছে। দারচিনি রক্তে মিশে থাকা চিনি ভেঙে তা শক্তিতে রূপান্তরিত করে। এভাবে এটা রক্তে চিনির মাত্রা কমায়। দারচিনি অল্প মাত্রার ফ্যাটি এসিড শরীরে জমা রেখে দীর্ঘক্ষণ ভরপেটের অনুভূতি বজায় রাখে যা ওজন কমাতে ভূমিকা রাখে। এছাড়াও দারচিনিতে প্রচুর পরিমাণ এন্টি অক্সিডেন্ট ও এন্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

কফিতেও ওজন কমে

মধুতে চিনি ছাড়াও আছে প্রচুর পরিমাণ ফসফরাস, আয়রন, সোডিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম আর প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান। এছাড়াও মধুতে নিয়াসিন, ফোলেট, রিবোফ্লাভিন, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি আছে। সাধারণত আমাদের শরীর মধুতে থাকা খনিজ উপাদান ও ভিটামিনকে কাজে লাগিয়ে জমে থাকা চর্বি ঝরাতে সাহায্য করে। তাই প্রসেসড মধুর পরিবর্তে একদম খাঁটি অরগ্যানিক মধু ব্যাবহার করলে ভালো ফল পাওয়া যাবে। চর্বি ঝরাতে সাহায্য করার পাশাপাশি মধু স্ট্রেস কমায়, শরীরে উপকারি কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে সুস্থ জীবনযাপনে সাহায্য করে।

যেভাবে বানাবেন

৩/৪ কাপ নারকেল তেল, ১ চা চামচ দারচিনি, ১/২ কাপ মধু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে একটা কাঁচের জারে ঢালুন। কফির সাথে ১ থেকে ২ চা চামচ করে নারকেল তেল, দারচিনি আর মধুর মিশ্রণটি মিশিয়ে উপভোগ করুন দিনের প্রথম কফি।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর